ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নীরা গ্রাহকদের সুস্থ জীবনযাপনে সহায়তায় ডায়েট কাউন্সেলিং সেন্টারের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৯-৩-২০২৬ রাত ৮:৪১

নীরা গ্রাহকদের সুস্থ জীবনযাপনে সহাতা করতে ডায়েট কাউন্সেলিং সেন্টার-এর সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। সম্প্রতি ঢাকার প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়, যা গ্রাহকদের জন্য লাইফস্টাইল ও ওয়েলনেসভিত্তিক সুবিধা সম্প্রসারণে ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন। এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংক নীরা গ্রাহকরা ডায়েট কাউন্সেলিং সেন্টার প্রদত্ত বিভিন্ন পুষ্টি ও খাদ্যাভ্যাস-সংক্রান্ত সেবায় আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারবেন। পেশাদার পরামর্শ ও ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্যসমাধানের জন্য সুপরিচিত এ প্রতিষ্ঠানটির সঙ্গে এ অংশীদারিত্ব গ্রাহকদের জন্য বিশেষজ্ঞ পুষ্টি সহায়তা সহজলভ্য করবে এবং সুস্থ জীবনযাপনে উৎসাহিত করবে।
চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব লাইয়াবিলিটি শায়লা আবেদিন এবং ডায়েট কাউন্সেলিং সেন্টারের প্রিন্সিপাল নিউট্রিশনিস্ট ও সিইও সাইয়েদা শারমিন আক্তার। এ সময় প্রাইম ব্যাংক পিএলসি.-এর হেড অব কাস্টমার প্রপোজিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই অংশীদারিত্ব প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবার বাইরেও সমন্বিত ও কল্যাণমুখী সুবিধা প্রদানের ধারাবাহিক প্রচেষ্টারই অংশ, যা তাদের সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত