বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আইসিএমএবি প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ
ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ-এর (আইসিএমএবি) প্রেসিডেন্ট মো: কাউসার আলম, এফসিএমএ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত ৮ মার্চ, ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মো: মোস্তাকুর রহমান, এফসিএমএ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে।
সাক্ষাতকালে, উভয় প্রতিষ্ঠানই বাংলাদেশের আর্থিক ও নিয়ন্ত্রক কাঠামো আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করে। আলোচনাকালে, প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করে, যার মধ্যে; কর্পোরেট গভর্ন্যান্স, আর্থিক প্রতিবেদনের মানদণ্ড, নিয়ন্ত্রক বিধিমালা অনুসরণ, ঝুঁকি ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি ইত্যাদি বিষয়গুলো উল্লেখযোগ্য।
আইসিএমএবি-এর প্রেসিডেন্ট মো: কাউসার আলম, এফসিএমএ বলেন, “দেশের সরকারি-বেসরকারি উভয় খাতে ব্যয় ব্যবস্থাপনা, আর্থিক সুশাসন ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিতে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানদণ্ড-ভিত্তিক পদ্ধতির প্রসারে আইসিএমএবি কাজ করে যাচ্ছে। বর্তমানে অর্থনৈতিক পরিবেশ ক্রমেই জটিল হচ্ছে। আর সেক্ষেত্রে, দক্ষ অ্যাকাউন্টেন্টরা আর্থিক ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে অ্যাকাউন্টেন্টদের ভূমিকার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থনীতিতে সিএমএ-দের অবদান এবং দক্ষ পেশাজীবী তৈরিতে আইসিএমএবি’র ভূমিকার প্রশংসা করেন। তিনি আর্থিক প্রতিবেদন, নিয়ন্ত্রক বিধিমালা অনুসরণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে আইসিএমএবি’র সাথে সহযোগিতার বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।
আইসিএমএবি’র প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি মনজুর মো: শাইফুল আজম, এফসিএমএ; ট্রেজারার ড. মো: মুসফিকুর রহমান, এফসিএমএ; সাবেক প্রেসিডেন্ট আরিফ খান এফসিএমএ; কাউন্সিল সদস্য এ.কে.এম. কামরুজ্জামান, এফসিএমএ; ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, এফসিএমএ; এবং আইসিএমএবি’র এক্সেকিউটিভ ডিরেক্টর মো: মাহবুব-উল-আলম এফসিএমএ। এছাড়াও, ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল-এর (ডিবিসি) চেয়ারম্যান মান্নান বেপারি, এফসিএমএ, ডিবিসি’র অন্যান্য কাউন্সিলর এবং সিএমএ কমিউনিটির সিনিয়র ব্যাংক এক্সেকিউটিভবৃন্দ সেসময় উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
“শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ মাসে অটোমেশন বিপ্লব, রাজস্ব বৃদ্ধি-নতুন অবকাঠামো নির্মানের দাবি”
আসন্ন বর্ষায় জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী কার্যক্রম শুরু করলো ডিএসসিসি
ঢামেক ছাত্রদলের শীর্ষ পদের দৌড়ে সরকারি চিকিৎসক ও বিবাহিতরা, ক্ষুব্ধ তৃণমূল
১৭তম এশিয়া ফার্মা এক্সপো শেষ হবে আগামীকাল
ইসলামী ব্যাংকিংয়ে টেকসই বৃদ্ধির জন্য দৃঢ় শরীয়াহ গভর্ন্যান্স অপরিহার্য
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU) স্ট্রোক ইন্টারভেনশন প্রশিক্ষণের জন্য ইউনিভার্সিটি অব ডান্ডির স্বীকৃতি অর্জন
বিএমইউ এর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদের জামাত ঈদের দিন সকাল ৮টায় অনুষ্ঠিত হবে
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ
পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে
দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা
ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক