ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

রাঙ্গামাটিতে সিএনজি -কাভারভ‌্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ১


মনু মার্মা, রাঙামাটি photo মনু মার্মা, রাঙামাটি
প্রকাশিত: ২৬-১১-২০২৫ দুপুর ৩:৩১

জেলার চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় কাভার ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। 
বুধবার দুপু‌রে এ দূর্ঘটনা ঘটে বলে কাউখালীর  পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ ইসহাক  এর সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সিএনজি ড্রাইভার নাম হাসান মিয়া (২২), বাবার নাম মোঃ জাহাঙ্গীর হোসেন। তার গ্রামের বাড়ী বরিশাল লালমোহন। 
সে রাঙ্গামাটি থেকে কাঁচা মাল নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলো। 
আহত সিএনজি যাত্রীর নাম গিয়াস উদ্দিন। বাবার নাম আব্দুল কাদের। তার গ্রামের বাড়ী কৃষ্ণপুর, চকরিয়া, কক্সবাজার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এসিআই গ্রুপের মালিকানাধীন ওষধ বহনকারী কাভার ভ্যান (ঢাকা মেট্রো-ম)- ১৪- ১৩৭০  দ্রত গতিতে বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা অতিক্রম করছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম-থ- ১২-৮৩৬৭ সিএনজির  মুখোমুখি সংঘর্ষ হয়।

মূহুর্তেই সিএনজি অটোরিক্সা দুমড়েমুচড়ে যায়। এসময় সিএনজিতে থাকা চালক হাসান (২২) ও যাত্রী গিয়াস উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় দু'জনকে উদ্ধার করে রাউজান হাসপাতালে ভর্তি করারে কর্তব্যরত চিকিৎসক চালক হাসানকে মৃত ঘোষনা করেন। আহত গেয়াস উদ্দিন বর্তমানে রাউজান জে কে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি রয়েছে। দূর্ঘটনা কবলিত কাভার ভ্যানটি আটক করেছে পুলিশ।

তবে কাভার্ট ভ্যানের ড্রাইভার চট্টগ্রামের বোয়ালখালীর। তার নাম শিব বড়ুয়া। দূর্ঘটনার পর ড্রাইবার পালিয়ে গেছে।

বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির এস আই মোঃ ইসহাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জা‌নি‌য়ে‌ছেন এ ব্যাপারে থানায় মামলার পক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা