সাটুরিয়ায় প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণি সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটোনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মো: খোকন হোসেন এর সভাপতিত্বে প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করেন সাটুরিয়ার সহকারী কমিশনার (ভুমি) মৌমিতা গুহ ইভা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো: ইউসুফ হোসেন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো: আতাউর রহমান, সাটুরিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা মোঃ মজিবুর রহমান সহ আরো অনেকে। মেলায় ৩০টি স্টলে দেশি-বিদেশি শৌখিন ও বাণিজ্যিকভাবে পালিত বিভিন্ন পশুপাখি নিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী দেখতে ভীড় জমায় এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার