রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন
সিরাজগঞ্জের রায়গঞ্জে আলোচনা সভা ও প্রদর্শনীর মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত হয়েছে।
বুধবার সকালে পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম মাসুদ রানা, সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম বাবর আলী খোকন ও যুবদল সভাপতি আব্দুর রাজ্জাক রানা।
আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, রোগ প্রতিরোধ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
এবারের প্রদর্শনীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, খামারি ও বিভিন্ন প্রতিষ্ঠানসহ মোট ৩০টি স্টল অংশ নেয়। দিনব্যাপী প্রদর্শনীতে পশুপাখির উন্নত জাত, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য, ভেটেরিনারি সেবা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে দর্শনার্থীদের অবহিত করা হয়।
উদযাপনকে ঘিরে প্রাণিসম্পদ দপ্তর ও স্থানীয় খামারিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
এমএসএম / এমএসএম
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক