ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ভেজাল গুড়ে সয়লাব, বাঘায় অভিযানে ৫ কারখানায় জরিমানা


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৬-১১-২০২৫ দুপুর ৪:২৪

রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও র‍্যাব-৫ এর যৌথ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। 

বুধবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বেলা পৌনে ১২টা পর্যন্ত আড়ানি শাহাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ৫টি কারখানা মালিককে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সাল্টু, লাল্টু ও মুক্তার আলীকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা, ইনারুলকে ২০ হাজার টাকা এবং এনারুলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ইব্রাহীম হোসেন বলেন, এসব কারখানায় চিনি, রং, হাইড্রোজসহ বিভিন্ন ক্ষতিকারক উপাদান মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছিল। এসব গুড়ে খেজুর বা আখের রসের কোনো অস্তিত্বই নেই। যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তিনি আরও বলেন, “ভোক্তাদের সুরক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

র‍্যাব-৫ এর রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মো. মুস্তাফিজুর রহমান বলেন, “এরা মাদকের চেয়েও খারাপ কাজ করছে। ক্ষতিকর রাসায়নিক দিয়ে গুড় তৈরি করে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছিল।” তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং জব্দ করা আলামত ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, “এখানকার ভেজাল গুড় সারাদেশে পাঠানো হতো। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযান চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত