শ্রীমঙ্গলে ‘দৈনিক রূপালী বাংলাদেশ’ এর নবযাত্রার এক বছর পূর্তি উদযাপিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রার এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৫) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। দৈনিক কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি এবং আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, সিনিয়র সাংবাদিক আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি এম এ রকিব, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি কাজী গোলাম কিবরিয়া জুয়েল, বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার ও সাংবাদিক পারভেজ হাসান, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মো. জামাল মিয়া, দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি রাজেশ ভৌমিক, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন বাদশা, সাংবাদিক মো. আলামিন, পত্রিকার এজেন্ট ‘ইত্যাদি’র গৌতম দাশ এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মোজাহিদ আহমেদসহ আরও অনেকে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি তানভীর আহমেদ কাওসার। আলোচনা শেষে কেক কাটা হয় এবং সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ
সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি
ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২