ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শ্রীনগরের কুকুটিয়ায় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ২৮-৯-২০২১ দুপুর ৪:২৫

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুকুটিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান হাজী মো. বাবুল হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলহাজ সেলিম আহমেদ ভূঁইয়া। 

কুকুটিয়া ইউনিয়ন যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্জ্বলের সঞ্চালিত অনুষ্ঠানে এ সময় আরো ছিলেন উপজেলা যুব লীগের দপ্তর সম্পাদক মো. মহাসিন, কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সিনিয়র সহ-সভাপতি শাজাহান চিস্তী, যুগ্ন-সাধারণ মো. তাজুল ইসলাম, কুকুটিয়া ইউপি সচিব পারভেছ দেওয়ান, সমাজসেবক গোলাম হোসেন তালুকদার, মো. সিরাজ শেখ, ইউপি সদস্য মো. ইউনুছ খান, রতনকান্তী বাবুল চৌধুরী, সোলায়মান খান, মোকশেদুর রহমান, মো. কাইয়ুম মিন্টু, সুলতান বেপারী, আনজাম মাসুদ লিটন, নজরুল ইসলাম শেখ, রাশেদ শেখ, রেখা বেগম, ফরিদা ইয়াসমিন, জাকিয়া সুলতানা রোজী, সাবেক ইউপি সদস্য মো. রফিক সরদার, আজিম হাওলাদার, ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সাজু, যুবলীগ নেতা মো. সাজন, তোফায়েল আহমেদ, ইমরান হোসেন মানিক, ফিরোজ তালুকদারসহ মেহেদী হাসান রিয়াজ প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন কুকুটিয়া বাজার জামে মসজিদের ইমাম মুফতী আব্দুল বাতেন। 

এর আগে সকালে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সারা দেশের ন্যায় কুকুটিয়া ইউনিয়ন পরিষদে কোভিট-১৯ গণটিকা প্রদান কর্মসূচি শরু হয়। ট্যাগ অফিসার আব্দুল বাকী বলেন, এই কর্মসূচির আওতায় ইউনিয়নের ১৫ শতাধিক নারী-পুরুষকে করোনা টিকা প্রদান করা হবে। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান