দৈনিক সকালের সময়-এ নিউজ প্রকাশের পর
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
দেশের বহুলপ্রচারিত দৈনিক সকালের সময় পত্রিকায় নিউজ প্রকাশের পর বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের আশরাফ আলী সড়কস্থ ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী।
বেহাল দশায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের আশরাফ আলী সড়ক, দেড়যুগেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এসড়কে, সড়কটির একটি কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় প্রায় ৩০ হাজারের বেশি মানুষ চরম দূর্ভোগে পড়ে, ভেঙে পড়া কালভার্ট ও অবহেলিত এসড়কটি দ্রুত সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক সরগরম হয়ে ওঠে।
সরেজমিনে পরিদর্শনে গিয়ে ২,৩ ও ৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন এসড়কটির বেহাল পরিস্থিতি দেখা যায়। গণ্ডামারা বাজার থেকে মোয়াজ্জিন পাড়া ও গণ্ডামারা -বড়ঘোনা উচ্চ বিদ্যালয় হয়ে সকাল বাজার সংযোগ আশরাফ আলী সড়কটি খুবই ব্যস্ততম ও জনবহুল চলাচল সড়ক, কিন্তু দীর্ঘ দেড়যুগে সংস্কার না হওয়ায় সড়কটি অচলাবস্থা বিরাজ করতে দেখা যায়।
পরিদর্শনকালে স্থানীয় রফিক আহমদ, নজরুল ইসলাম, হামিদুর রহমান, আলতাফ মিয়া, মাস্টার রমিজ উদ্দীন, মৌলানা শোয়াইবুল ইসলাম, মাওলানা আনিস আহমদ, মোস্তফা আলী, আলী হোসেন, মোঃ ফরিদ, আমির হোসেন, মোবারক আলী, নাছির উদ্দীন, তকিউদ্দীন, আমিনুল হক, বাবু ড্রাইভার,মোঃ উল্লাহ ড্রাইভার,নবী হোসেন, আবু বক্কর, নুরুল ইসলামসহ অন্তত অর্ধশতাধিক লোকজন বলেন, নির্বাচন আসলে চেয়ারম্যান -মেম্বার ও এমপি প্রার্থীরা সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছ থেকে ভোট আদায় করে থাকে কিন্তু নির্বাচিত হয়ে গেলে চেয়ারম্যান, মেম্বার এবং এমপি যাই বলেননা কেন, কেউ জনগণের খবর রাখেনা, রাস্তাঘাটের উন্নয়নের কোনো কথাই তাদের মনে থাকেনা। স্থানীয়দের বক্তব্য ও সড়কটির বেহাল পরিস্থিতির আলোকে দৈনিক সকালের সময় পত্রিকায় নিউজ প্রকাশিত হয়। বিষয়টি গণ্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলীর নজরে আসে, ভেঙে পড়া কালভার্টটি তাৎক্ষণিকভাবে নিজস্ব অর্থায়নে মেরামতের উদ্যোগ নেন চেয়ারম্যান লিয়াকত আলী। বিষয়টি নিশ্চিত করেছে সেলিম উদ্দীন সুমন এবং আব্দুর রহমান, হাসান নুরসহ চেয়ারম্যান লিয়াকত আলীর বেশ কয়েকজন শুভাকাঙ্ক্ষী।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি