ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

যমুনা ব্যাংক পিএলসি এর উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচীর কার্যক্রম অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৬-১১-২০২৫ বিকাল ৭:০

সাম্প্রতিক যমুনা ব্যাংক পিএলসি এর উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচীর অংশ হিসাবে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শ্রীমঙ্গল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অত্র বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে আর্থিক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকিং অপারেশন ডিভিশনের প্রধান মোঃ আব্দুস সোবহান। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘‘ছাত্র জীবনের শুরু থেকেই ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনাই ভবিষ্যৎ জীবনে অনিবার্য সাফল্য।’’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান ও সিলেট শাখার ব্যবস্থাপক শামসুল আলম চৌধুরী এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন যমুনা ব্যাংকের শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক জনাব মোঃ মোশারফ হোসেন। প্রোগ্রামটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এতে অত্র স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন