ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ডাঙ্গারচরে বহিরাগত লোক এনে জমি দখল নিতে মরিয়া এস এ গ্রুপ,আতঙ্কে স্থানীরা


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী  photo মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
প্রকাশিত: ২৭-১১-২০২৫ দুপুর ১১:৫০

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ডাঙ্গারচর এলাকার রিভার ভিউ টার্মিনালস লিমিটেড এর ভোগদখলীয় ক্রয়সূত্রে মালিকানা ৫২৬ শতাংশ জায়গা নিজেদের দখলে নিতে মরিয়া হয়ে ওঠেছে এস এ ট‍্যংক টারমিনাল লিমিটেড নামক এস এ গ্রুপের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। অভিযোগ ওঠেছে মহানগরী থেকে ভাড়া টিয়া সন্ত্রাসীদের এনে জায়গায় থাকা রিভার ভিউ টার্মিনালস লিমিটেড এর সাইনবোর্ড ভেঙে গুড়িয়ে দিয়ে এস এ গ্রুপ ওই জমিটি দখলে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি জানার পর দ্রুত কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

(২৬ নভেম্বর) বুধবার দুপুরে উপজেলার জুলধা ডাঙ্গারচর ১নং ওয়ার্ড এবাদুল্লাহ বাপের বাড়ি এলাকায় এঘটনা ঘটে।স্থানীয়রা জানান,জমি'টি দখল বেদখলের ঘটনা'কে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, আশপাশের মানুষজন ভয় আর আতঙ্কে দিনপার করছে। আজকে আবার শুনতে পাচ্ছি এস এ ট‍্যংক টারমিনাল লিমিটেডের কারখানায় শহর থেকে লোকজন ভাড়া করে এনে রাখছে জায়গা দখল নিতে,রাতে হয়তো মারামারি হবে এমন খবরে স্থানীয় মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছে।

এবিষয়ে রিভার ভিউ টার্মিনালস লিমিটেড এর স্ট্যাট ম্যানেজার আব্দুল কাদের জানান, রিভার ভিউ টার্মিনালস লিঃ বিগত ২০১৬ ও ২০১৮ সালে ওই জায়গা ক্রয় করে  রিভার ভিউ টার্মিনালস লিঃ এর নামে নামজারী খতিয়ান সৃজন করে,খাজনা আদায় করে এবং ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে অপর ২২৩/২৪ ইং চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করে, ২০২৪সালের ৫ই নভেম্বর এস.এ গ্রুপের বিরুদ্ধে অন্তবর্তীকালীন দখল বিষয়ক নিষেধাজ্ঞা নিয়ে তথায় ভোগ দখলে রত আছে।

অপর দিকে এস.এ গ্রুপ বিগত ২০১৮ সালে তৎকালীন শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আলমের ছেলে ইয়াছির আরাফাতের সাথে রেজিস্ট্রেট বায়না করে এবং ওই বায়না নামার মেয়াদ উত্তীর্ণ হওয়ার দীর্ঘ ৬ বছর পর এস এ গ্রুপ ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে ১৭৯/২০২৪ ইং মামলা দায়ের করে যাতে ওই মেয়াদোত্তীর্ণ বায়না মূলে ছাফ কবলা সহ বিভিন্ন কাজ করতে পারে কিন্তু আদালত দু'পক্ষের শুনানি শেষে চলতি বছরের গত ৯ই নভেম্বর এস এ গ্রুপের করা মামলা'টি খারিজ করে দেয় আদালত। বর্তমানে এস.এ গ্রুপের কাছে ওই জায়গায় যাওয়া জন্য আইনগত কোন দলিলাদি না থাকায় তারা এখন জোরপূর্বক হুমকি ধমকি দিয়ে রিভার ভিউ টার্মিনালস লিঃ কে ওই জায়গা থেকে বেদখল করার জন্য সন্ত্রাসী শহর থেকে সন্ত্রাসীদের এনে জমায়েত করছে বলে অভিযোগ করেন তিনি।

এবিষয়ে জানতে এস এ ট‍্যংক টারমিনাল লিমিটেড এর একাধিক কর্মকর্তা,কর্মচারীর সাথে যোগাযোগ করা হলেও এবিষয়ে প্রতিবেদকের কাছে কেউই কোন রকম মন্তব্য করতে রাজি হননি।

এবিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ জাহেদুল ইসলাম জানান, যে দুই গ্রুপের সাথে জায়গায় দখল বেদখল নিয়ে ঝামেলা হচ্ছে আমরা তাদের দুই পক্ষকেই কাগজ নিয়ে ডাকা হয়েছে, পুলিশের পক্ষ থেকে তাদের দু'পক্ষকেই কোন বিশৃঙ্খলা না করার জন্য বলে দেওয়া হয়েছে। ওই এলাকায় কর্ণফুলী থানার পুলিশের একটি টিম সর্বক্ষণিক কাজ করছে,পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। কেউ যদি বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা