ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সাউথইস্ট ইউনিভার্সিটি এবং আমানত শাহ গ্রুপের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৭-১১-২০২৫ দুপুর ১১:৫১

বুধবার সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে ইনভেনশন এন্ড ইনোভেশন ইন টেক্সটাইল সেক্টর শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আমানত শাহ গ্রুপ এর  চেয়ারম্যান মোহাম্মদ হেলাল মিয়াহ।
আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আমানত শাহ গ্রুপের চিফ অ্যাডভাইজার মোঃ নুরুল ইসলাম; পরিচালক, জনাব মোঃ রেজাউল করিম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ইঞ্জি: মাশুদ আহমেদ প্রমূখ।
এ  অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটি এবং আমানত শাহ গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উভয় প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন আমানত শাহ গ্রুপের ওভেন ফেব্রিক্সের সিনিয়র নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ইঞ্জিনিয়ার মাশুদ আহমেদ।
এই চুক্তির মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবন ও ক্যারিয়ার গঠনে উৎসাহ প্রদান করা হবে এবং গবেষণার মাধ্যমে একাডেমিক ও পেশাগত সহযোগিতা আরও জোরদার হবে।
সমঝোতা স্বাক্ষর অংশগ্রহণ করেন আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ হেলাল মিয়া; আমানত শাহ গ্রুপের পরিচালক রেজাউল করিম; পরিচালক, মিয়াহ মো. জুবায়ের আমিন; আমানত শাহ গ্রুপের চিফ অ্যাডভাইজর মো. নূরুল ইসলাম; এবং সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম; উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন; টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইঞ্জিনিয়ার মাশুদ আহমেদ; টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইঞ্জি. আনম আহমাদুল্লাহসহ শিক্ষকবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

এমএসএম / এমএসএম

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ