ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

রাঙ্গামাটিতে দুই আঞ্চলিক দলের গোলাগুলিতে নিহত ১, আহত ৪


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ২৭-১১-২০২৫ দুপুর ১২:১৮

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় আঞ্চলিক দুই দলের গোলাগুলিতে একজন নিহত ও চারজন আহতের খবর পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় কাউখালী ও রাঙ্গুনীয়া উপজেলার দুর্গম রইশ্যাবিলি এলাকায় এই ঘটনা ঘটে। তবে নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান সোহাগ বুধবার রাতে গোলাগুলির ঘটনায় একজন নিহত ও চারজন আহত হওয়ার সংবাদ পেয়েছেন বলে জানান। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও প্রসীত গ্রুপের পন্থি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র সশস্ত্র দু’গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। তবে তিনি নিহত ও আহতদের নাম-ঠিকানা জানাতে পারেননি।

স্থানীয় সূত্রগুলো থেকে জানা যায়, এলাকাটি দীর্ঘদিন ধরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)'র নিয়ন্ত্রণে থাকলেও কিছু দিন ধরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু লারমার দল) সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। ধারণা করা হচ্ছে এলাকার আধিপত্যকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় উভয়ের মধ্যে প্রায় ১৫০ রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটে, এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

সহকারী পুলিশ সুপার (কাউখালী সার্কেল) মো. জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "উপজেলার দুর্গম মিতিঙ্গাছড়ি ইউপিডিএফ অধ্যুষিত এলাকা। আধিপত্য বিস্তারের জন্য জেএসএসের সশস্ত্র গ্রুপ সেখানে গেলে ইউপিডিএফের সাথে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে জেএসএসের এক কর্মী নিহত হয়েছে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। এলাকাটা দুর্গম হওয়ায় পুলিশ পৌঁছাতে সময় লাগছে। ঘটনাস্থল থেকে পুলিশ ফিরে আসার পর বিস্তারিত জানা যাবে।"

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন