ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানোর বরেন্দ্র অঞ্চলে রসুনের চাষ ছাঠাই জনপ্রিয়তা বাড়ছে


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৭-১১-২০২৫ দুপুর ১:৩০

বিনা চাষে রসুন চাষ এখন কৃষকের কাছে নতুন মডেল হয়ে উঠেছে। রাজশাহী অঞ্চলের নাটোর সিরাজগঞ্জ পাবনা জেলার বিল কেন্দ্রিক এলাকাগুলো এ পদ্ধতিতে রসুন চাষ করে বেশ সফল হয়ে আসছে কৃষক।

বিনা চাষে তাদের পদ্ধতি ব্যবহার করে ও তাদের সফলতা দেখে রাজশাহী জেলা ও বরেন্দ্র অঞ্চলে কৃষকরা কয়েক বছর থেকে রসুন চাষ শুরু করেছে। এতে তারা সফলও হচ্ছেন।

কৃষকরা জানান, আমন ধান কাটা পরে শুধু ক্ষেতে সেচ দিয়ে মাটি নরম করতে হয়। এর পর রসুনের কোয়া পুঁতে দিয়ে তা খড় দিয়ে ঢেকে দিতে হয়। তাতে রসুন গাছ বেড়ে উঠে। কোন প্রকার আগাছা হয় না। কীটনাশক খরচও কম লাগে। শ্রমিক খরচ নাই বললেই চলে।

বিনা চাষে রসুন চাষে খরচ কম ও লাভ বেশি হওয়াই দিনে দিনে বরেন্দ্র অঞ্চলের কৃষকরা রসুন চাষে ঝুঁকছেন। এ পদ্ধতিতে রাজশাহীর জেলায় সবচেয়ে বেশি রসুন চাষ হয় চারঘাট বাঘা পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায়।

এখন বরেন্দ্রের তানোর ও গোদাগাড়ী উপজেলার কৃষকরা এ পদ্ধতি ব্যবহার শুরু করেছেন। বেশ জনপ্রিয়তা পাচ্ছে বরেন্দ্রে।

কৃষক মিঠু জানান, গত দুই বছর আগে অন্য একজনের দেখে বিনা চাষে মাত্র পাঁচ শতক জমিতে রসুন চাষ করেছিলেন। এতে বেশ বড় সাইজ রসুন হয়েছিল ফলনও ভালো হয়েছিল। তা দেখে এবার একই পদ্ধতিতে দুই বিঘা জমি রসুন চাষ করেছেন তিনি।

একই উপজেলার গৌরাঙ্গাপুর গ্রামে কৃষক মাসুদ রানা বলেন তিনি ও দুই বছর আগ থেকে এ বিনা চাষে রসুন চাষ করে সফল হয়েছে। তার এ পদ্ধতি দেখে গ্রামে বিনা চাষে কম পক্ষে ১৫ জন কৃষক চলতি বছর রসুন চাষ করছেন।

রাজশাহীর জেলা কৃষি সম্প্রসারণের তথ্য মতে জেলা এবার বিনা চাষে রসুন চাষ হচ্ছে প্রায় ২৭ হাজার হেক্টর জমিতে। এছাড়া রাজশাহীঞ্চলে নাটোরসহ অন্য বিল কেন্দ্রিক জেলা বিনা চাষে প্রায় কয়েক লাখ হেক্টর জমিতে রসুন চাষ হয়ে থাকে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক নাসির উদ্দিন বলেন, বিনা চাষে রসুর চাষ পদ্ধতি জেলার কৃষকের কাছে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। কারণ খরচ কম, কীটনাশক কম লাগে, সার শুরুতে একবার ব্যবহার করলেই রসুন পাই। এ বছর জেলায় রসুন চাষ বৃদ্ধি পেয়েছে

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার