ডিএমসিতে ড্যাব সংগঠনের উদ্যোগে ডা. শহীদ মিলন দিবস পালিত
আজ ২৭ নভেম্বর ডাঃ মোঃ শহীদ মিলন দিবস বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ দিন ১৯৯০ সালের এই দিনের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের গুলিতে ডাঃমোহাম্মদ শামসুদ্দিন মিলন শহীদ হন। তার মৃত্যু গণ আন্দোলনকে আরো ও বেগবান করে এবং অবশেষে স্বৈরাচার পতনের সুগম হয়।এই দিনটি প্রতি বছর গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামের প্রতিক হিসাবে পালন করা হয়। ৯০এর গন অভ্যুথ্থানের সৈরাচার বিরোধী এরশাদ সরকার কে উচ্ছেদ করার আন্দোলনে বি,এম,এর সেই সময়কার যুগ্ম মহাসচিব ডাঃ শামসুল আলম খান মিলন পুলিশের গুলিতে শহিদ হন। শহিদ ডাঃ শামসুল আলম খান মিলনের এই আত্মত্যাগ ছিল স্বৈরাচার মুক্ত, গনতান্ত্রিক রাস্ট্র প্রতিস্ঠার জন্য। সেই ৯০ এর এরশাদ বিরোধী আন্দোলন থেকে ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতি, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি এবং ড্যাব ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা প্রতি বছর এই দিন টি পালন করে আসছে। তার ই ধারাবাহিকতায় আজ ঢাকা মেডিকেল কলেজে মিলনের ৩৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ড্যাব কেন্দ্রীয় কমিটি ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে তার সমাধিতে পুস্প স্তবক অর্পন করেন এবং এক আলোচনা সভার আয়োজন করে, উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শহিদ ডাঃ শামসুল আলম খান মিলনের মমতাময়ী মা মিসেস সেলিনা আক্তার এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভি,পি জনাব আমান উল্লাহ আমান, জি,এস খায়রুল কবির খোকন, এজি এস নাজিমুদ্দিন আলম, ড্যাব কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডাঃ জহিরুল ইসলাম শাকিল, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আবুল কেনান। কোষাধ্যক্ষ ডঃ মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব ডাঃ খালেকুজ্জামান দীপু, ড্যাব ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডাঃ রেজওয়ানুর রহমান সোহেল, ড্যাব বি,এম,ইউ শাখার সভাপতি ডাঃ এরফানুল হক সিদ্দিকী সহ আরো অনেকে উপস্থিত
ছিলেন।প্রতি বছর এই দিন টা আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম ও ত্যাগের প্রতিক হিসেবে শ্রদ্ধার সঙ্গে পালন করি।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান