আনোয়ারায় সংস্কারের অভাবে একযুগ ধরে অচল "হাজেরা-নূর মাতৃসদন সড়ক"
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়নে সংস্কারের অভাবে অচল হয়ে পড়ে আছে বখতিয়ারপাড়া হাজেরা-নুর মাতৃসদন এর গুরুত্বপূর্ণ সড়কটি।
ভবখতিয়ার পাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয় হতে গোবাদিয়া রুস্তম আলী সড়ক পর্যন্ত দীর্ঘ ২ কিলোমিটার এই সড়কের উন্নয়ন বিগত সময়ে হয়নি বলে জানান স্থানীয়রা।বিশেষ করে বখতিয়ার রোডের চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মুখ হতে রুস্তম আলী সড়ক পর্যন্ত (হাজারা নুর মাতৃসদন সড়ক) দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলে জানান তারা।
স্থানীয় বাসিন্দা প্রবাসী নুরুল আনোয়ার ইমরান জানান,বিগত সরকারের ঘোষণায় গ্রাম হবে শহর এমন কিছু কর্মযজ্ঞে যেখানে বাড়ির সড়ক পর্যন্ত বিক অথবা আরসিসি ঢালাই হয়েছে। অথচ মূল সড়কটি এভাবে অবহেলিত থাকার কথা নয়।কর্ণফুলী টানেল সড়কের টোলবক্স নির্মিত হয়েছে এই পশ্চিমচাল মৌজায়। এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেন তিনি।
জানা যায়,এই সড়ক দিয়ে বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়,চারপীর আউলিয়া মাদরাসা,মোহছেন আউলিয়া কলেজ,পশ্চিমচাল কামিল মাদরাসার কোমলমতি শিক্ষার্থীসহ হাজার মানুষের দৈনিক চলাচল করে এই সড়ক দিয়ে।পারকী সমুদ্র সৈকতে যাওয়ার বিকল্প সড়কও বটে।অনেক সময় কর্ণফুলী টানেল সড়কে ছোট যানবাহন চলাচল বন্ধ থাকায় চাতরী চৌমুহনী-সেন্টার -সিইউএফএল সড়ক দিয়ে পারকী সমুদ্র সৈকত তথা গহিরা বার আউলিয়া সড়কের যানবাহন চলাচলে যানজট সৃষ্টি হলে এই রোডটি বিকল্প রোড হিসেবে ব্যবহার হতো।
বারশত ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য নুর মোহাম্মদ জানান,এই সড়ক নিয়ে বিগত সময়ে দুইবার অনুমোদন আসলেও কাজ করা হইনি।বখতিয়ার সোসাইটিরসহ আমরা ইউএনও অফিসে এই সড়কের কাজ করতে আবেদন দিয়েছি।আশাকরি এই-বার অনুমোদন পাবো।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার বলেন,চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয় হয়ে যে সড়ক রয়েছে সেটা সংস্কারের জন্য আমরা স্থানীয়ভাবে একটা আবেদন পেয়েছি। সরেজমিনে গিয়ে প্রতিবেদন রেডি করে অল্প সময়ে সংস্কার করার ব্যবস্থা নিব।
এমএসএম / এমএসএম
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি