ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

সোনাগাজীর নবাবপুরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও অসহায়দের মাঝে ছাগল বিতরণ


সোনাগাজী প্রতিনিধি  photo সোনাগাজী প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১১-২০২৫ দুপুর ২:৯

ফেনীর সোনাগাজীর ৯নং নবাবপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এস,এস,সি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ  মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

বুধবার  (২৬ নভেম্বর) বুধবার বিকালে আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহিরের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন এর সঞ্চালনায়  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।
এ সময় নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার আলম, ফেনী পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি মাওলানা নুর নবী,  আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম বাদশা, সোনাগাজী সরকারি ছাবের পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবদীন, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ দুস্থ পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন