ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে বিএনপির হেভিওয়েট নেতাদের বিক্ষোভ ও মোটর শোভাযাত্রা


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৭-১১-২০২৫ দুপুর ৩:২৯

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গোপালগঞ্জ-২ আসনে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ চরম আকার ধারণ করেছে। বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে. এম. বাবর–এর মনোনয়ন বাতিলের দাবিতে জেলা বিএনপির হেভিওয়েট পাঁচ নেতা একত্রে বিক্ষোভ মিছিল ও মোটর শোভাযাত্রা করেছেন।

 বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে গোপালগঞ্জ শহরের রোডস অ্যান্ড হাইওয়ে অফিসের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল ও মোটর শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঘোনাপাড়া হয়ে কাশিয়ানী উপজেলার রামদিয়ায় গিয়ে শেষ হয়। প্রায় দুই সহস্রাধিক নেতা-কর্মী এতে অংশ নেন বলে জানা যায়।

মিছিলে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন—গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ নির্বাচন অংশগ্রহণকারী এবং মনোনয়ন বঞ্চিত ৫ প্রার্থী। তারা দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

পুলিশ লাইন এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সাবেক সংসদ নির্বাচন অংশগ্রহণকারী এম এইচ খান মঞ্জু বলেন,
“গোপালগঞ্জ-২ আসনে যাকে নমিনেশন দেওয়া হয়েছে আমরা তা প্রত্যাখ্যান করছি। বিষয়টি পুনরায় বিবেচনার জন্য তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার কাছে আবেদন জানাচ্ছি।”

একই সমাবেশে টানা তিনবার বিএনপি থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়া এম সিরাজুল ইসলাম সিরাজ বলেন,
“এই আসনে যে প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে তিনি জনবিচ্ছিন্ন, চাঁদাবাজ ও মামলাবাজ। স্থানীয় জনগণ তাকে চেনে না। তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় অবৈধ অস্ত্রের অভিযোগ রয়েছে। তাই মনোনয়ন বঞ্চিত আমরা পাঁচজন আজকের এই শোভাযাত্রা ও বিক্ষোভের মাধ্যমে এর প্রতিবাদ জানাচ্ছি।”

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শহরে উৎসুক জনতার ভিড় দেখা যায়। এ ঘটনায় বিএনপির স্থানীয় রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে।
গোপালগঞ্জ-২ আসনে শেষ মুহূর্তে মনোনয়ন পরিবর্তন হবে কি না—এ নিয়ে এখন জেলাজুড়ে চলছে তীব্র আলোচনা।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস