শেরপুরে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
শেরপুরে 'সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা' শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের খরমপুর এলাকার একটি কমিউনিটি সেন্টারে সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও সুজন, শেরপুর জেলা কমিটির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।
গোলটেবিল বৈঠকে ‘সুজন’ এর সাধারণ সম্পাদক মোঃ শওকত আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুজন এর ময়মনসিংহ আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর, ময়মনসিংহ মহানগর শাখার সহসভাপতি কাব্য সুমি সরকার, সাধারণ সম্পাদক আলী ইউসুফ, আঞ্চলিক ফাইন্যান্স অফিসার মোহাম্মদ রেজাউল করিম, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশীদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল কাদির, নাগরিক প্ল্যাটফর্ম জন উদ্যোগ এর আহবায়ক আবুল কালাম আজাদ, ব্যবসায়ীদের পক্ষে মোঃ জাকির হোসেন মোল্লা, আদিবাসী নেত্রী রবেতা ম্রং, অসীম ম্রং, সুজন এর জামালপুর জেলার সহসভাপতি শামীমা খান, শেরপুর জেলার সহসভাপতি অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, কোষাধ্যক্ষ হোসাইন আহমেদ মামুন, সুজন সদস্য ও সাংবাদিক রফিক মজিদ, মুগনিউর রহমান মনি, শিক্ষক মোঃ আরিফুল ইসলাম, প্রতিবন্ধী শিক্ষক রেহান তুফি জুয়েল, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি মধু হিজরা সহ সমাজের বিভিন্ন স্তরের ৭০ জন পেশাজীবী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস