ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বইমেলা


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২৭-১১-২০২৫ দুপুর ৪:৫৩

কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের যৌথ উদ্যোগে আগামী ২৮ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৯ দিনব্যাপী বই মেলার উদ্বোধন হবে আগামীকাল। কুমিল্লা টাউন হল ময়দানে মেলাটি চলবে প্রতিদিন সাড়ে ৩ টা থেকে রাত আটটা পর্যন্ত। 
বৃহস্পতিবার সকালে এক সংবাদ এর মাধ্যমে সেটি জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ রেজা হাসান। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল শুক্রবার বিকাল সাড়ে তিনটায় মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন জ্ঞান ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। সভাপতি তো করবেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ রেজা হাসান। এছাড়াও অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় অতিথিগণ উপস্থিত থাকবেন। 
মেলায় প্রতিদিন সন্ধ্যার পর বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। 

সংবাদ সম্মেলনে আরো জানানো হয় আগামী ৬ ডিসেম্বর বিকাল সাড়ে ৩ টায় বইমেলার সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে। সমাপনী দিনে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও স্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডঃ নেয়ামত উল্লাহ ভূইয়া। ওই অনুষ্ঠানে ও সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ রেজা হাসান। 

মেলায় ঢাকার ৭৪ টি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান, ১০ টি সরকারী প্রতিষ্ঠাণ ও ১০ টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৯৪ টি প্রতিষ্ঠান অংশ নিবে। এ লক্ষ্যে টাউনহল মাঠে ১০০ টি স্টল স্থাপন করা হয়েছে। 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন)  সুলতানা রাজিয়া,  প্রসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকেরা।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি