কমিউনিটি ব্যাংক ও সিগাল হোটেলস এর মধ্যে ব্যবসায়ীক চুক্তি স্বাক্ষর
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. ও সিগাল হোটেলস লিমিটেডের মধ্যে একটি ব্যবসায়িক অংশীদারিত্ব চুক্তি সম্প্রতি কক্সবাজারে সিগাল হোটেলসে স্বাক্ষরিত হয়েছে। উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদতের নেতৃত্বে ব্যাংকের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছিলেন- হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম এবং হেড অব এডিসি ও হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান।
কমিউনিটি ব্যাংকের পক্ষে হেড অব কার্ডস জাহির আহমেদ এবং সিগাল হোটেলস এর চিফ অপারেটিং অফিসার গাজী খুরশিদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া সিগাল হোটেলস এর রুমস ডিভিশন ম্যানেজার খান মোহাম্মদ জায়েদ, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার সালেকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট আইটি ম্যানেজার মো. রকিবুল ইসলাম এবং সিনিয়র অ্যাকাউন্টস অফিসার আরিফুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই অংশীদারিত্বের ফলে কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী ও স্টেকহোল্ডাররা সিগাল হোটেলস লিমিটেডে রুম ভাড়ায় সর্বোচ্চ ৫০% পর্যন্ত বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।
গ্রাহকদের উন্নত লাইফস্টাইল সুবিধা এবং অভিজ্ঞতা সমৃদ্ধ করতে হসপিটালিটি সেক্টরের সঙ্গে এমন কৌশলগত অংশীদারিত্ব অব্যাহত থাকবে বলে জানায় কমিউনিটি ব্যাংক।
এমএসএম / এমএসএম
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ