ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সাউথইস্ট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব উইন্ডসর প্রতিনিধিদলের সাথে বিশেষ বৈঠক অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৭-১১-২০২৫ বিকাল ৫:২৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) ২৬ নভেম্বর ২০২৫ তারিখে কানাডার ইউনিভার্সিটি অব উইন্ডসর থেকে আগত প্রতিনিধিদলের সাথে একটি বিশেষ বৈঠকের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব উইন্ডসরের ভাইস প্রেসিডেন্ট এনরোলমেন্ট ম্যানেজমেন্ট, ড. ক্রিস বুশ এবং প্রিন্সিপাল অ্যাডভাইজর দক্ষিণ এশিয়া, মিস নেহারিকা কাটারিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন কানাডার হাই কমিশনে বাংলাদেশস্থ ট্রেড কমিশনার কাজী গোলাম ফারহাদ। আলোচনাকালে অতিথিরা সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ইউনিভার্সিটি অব উইন্ডসরে সহযোগিতামূলক গবেষণা, ভিজিটিং স্কলার এবং শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন।

সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন; রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অবঃ); আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. একেএম মাসুম এবং স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক ড. দেওয়ান মো. ফারিদসহ অনেকে। আলোচনা সঞ্চালনা করেন আইআরটি’র পরিচালক প্রফেসর ড. হাসনাত এম. আলমগীর। পরে শিক্ষার্থীদের জন্য একটি সেমিনারের আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ