এনআরবিসি ব্যাংক-ডিআরইউ শিক্ষাবৃত্তি পেলেন প্রয়াত সাংবাদিকদের সন্তানেরা
কর্মরত থাকাকালীন বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী সাংবাদিকদের সন্তানদের লেখাপড়ার জন্য শিক্ষাবৃত্তি দিয়েছে এনআরবিসি ব্যাংক-ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে ডিআরইউয়ের প্রয়াত ৩৩ জন সদস্যের সন্তানদের জনপ্রতি মাসিক ৩ হাজার টাকা হারে বার্ষিক ৩৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে। ২৭ নভেম্বর, ২০২৫ বৃহস্পতিবার ডিআরইউ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃত্তির চেক হস্তান্তর করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড.চৌধুরী রফিকুল আবরার। এসময় এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, কমিউনিকেশন বিভাগের প্রধান মো.হারুন-অর-রশিদ, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, কল্যাণ সম্পাদক রফিক মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন। এই বৃত্তি প্রদানের জন্য এনআরবিসি ব্যাংক সর্বমোট ১১ লাখ ৮৮ হাজার টাকা অর্থ সহায়তা করবে।
অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, উন্নত জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প। সকল পর্যায়ের মানুষদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। মহান পেশা সাংবাদিকতায় নিযুক্ত ছিলেন তাদের সন্তানেরা আজ বৃত্তিপ্রাপ্ত হচ্ছেন। ব্যাংকিং সেক্টর নানা চ্যালেঞ্জের মধ্যেও যে অঙ্গীকার নিয়ে এনআরবিসি ব্যাংক এই সামাজিক দায়িত্ব বহন করছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। সকল প্রতিষ্ঠান এ ধরনের দায়িত্বশীলতার পরিচয় দিলে একজন শিশুও আর্থিক সংকটের কারণে শিক্ষা থেকে বঞ্চিত হবেন না।
এনআরবিসি ব্যাংকের ডিএমডি মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান বলেন, সাংবাদিকেরা জাতির বিবেক। তাঁদের লেখনীর মাধ্যমে অসংগতিগুলো যেমন বেরিয়ে আসে তেমনি উন্নয়নের পথনকশাও পাওয়া যায়। আমরা এনআরবিসি ব্যাংক সমাজের একেবারে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে কাজ করছি। আমাদের বিস্তৃত প্রায় ৬০০ নেটওয়ার্কের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে অর্থায়ন করে তাদের আর্থিক উন্নয়নে কাজ করছি। পাশাপাশি সিএসআর তহবিলের আওতায় শিক্ষা ও চিকিৎসায় সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তসহ অসহায় মানুষদের কল্যাণে অর্থ ব্যয় করা হচ্ছে।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, সাংবাদিকেরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করেন। কিন্তু নানা কারণে তাদের আর্থিক নিরাপত্তা নেই। আমাদের ডিআরইউয়ের ৩৩ জন সদস্য অকালে মৃত্যুবরণ করায় তাদের পরিবার সংকটে পড়েছে। আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এনআরবিসি ব্যাংককে ধন্যবাদ অসহায় পরিবারদের সন্তানদের বৃত্তি প্রদানে এগিয়ে আসার জন্য।
এমএসএম / এমএসএম
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ