ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ডিজিটাল ন্যানো লোনের জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে ঢাকা ব্যাংকের রিফাইন্যান্স চুক্তি স্বাক্ষর


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৭-১১-২০২৫ বিকাল ৬:১৪

ঢাকা ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের ‘রিফাইন্যান্স স্কিম ফর ডিজিটাল ন্যানো লোন’ শীর্ষক রিফাইন্যান্স স্কিমের আওতায় সহায়তা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির অধীনে, ডিজিটাল ন্যানো লোনের বিপরীতে ঢাকা ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে রিফাইন্যান্স পাবে। ২০২৫ সালের ১৭ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ন্যানো লোনের বিপরীতে ১০০ কোটি টাকার এই রিফাইন্যান্স স্কিমটি পুনরায় চালু করেছে।

ঢাকা ব্যাংক ২০২৩ সালে তার এন্ড টু এন্ড ডিজিটাল লোন "ঢাকা ব্যাংক ইরিন" চালুকরে এবং সম্প্রতি প্রথমবারের মতো এআই চালিত ডিভাইস ফাইন্যান্সিং অ্যাপ "ইরিন ডিভাইস" চালু করেছে। ইরিন ও ইরিন ডিভাইস অ্যাপের মাধ্যমে একজন গ্রাহক সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত জামানত বিহীন ব্যক্তিগত ঋণ বা মোবাইল ডিভাইস ক্রয়ের জন্য ঋণের জন্য আবেদন করতে পারেন এবং ব্যাংকিং কর্মদিবসে আবেদন করার ২ ঘণ্টার মধ্যে ঋণের অর্থ তার অ্যাকাউন্টে বিতরণ করা হবে। এছাড়া গ্রাহক বাংলাদেশের যেকোনো স্থান থেকে ২৪x৭ যেকোনো সময়ে ব্যাংকে কোনো নথি জমা না দিয়েই ঋণের জন্য আবেদন করতে পারেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. রুপ রতন পাইন সভাপতিত্ব করেন। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এ কে এম শাহনেওয়াজ এবং বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করে বিনিময় করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা ও যুগ্ম পরিচালক নিশাত আফরোজ বিন্নি, ঢাকা ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক এ এম এম মুঈন উদ্দিন ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট মোসলে সাদ মাহমুদ এবং উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ