ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১১-২০২৫ দুপুর ৩:৪৪

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে শহীদ তিন ফায়ার ফাইটারের পরিবারকে আর্থিক সহায়তা করেছেন আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। সহায়তা পাঠানোয় এবিজি চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, শহীদ ফায়ার ফাইটার মো. নুরুল হুদার বাবা মো. আবুল মনসুর, শহীদ শামীম আহমেদের স্ত্রী মনিরা আক্তার ও শহীদ খন্দকার জান্নাতুল নাঈমের স্ত্রী ফারজানা ইসলাম মিতু।

বৃহস্পতিবার সকালে রাজধানীতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় গত সেপ্টেম্বরে দায়িত্ব পালনকালে নিহত তিন শহীদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবিজি চেয়ারম্যানের পক্ষে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (কেন্দ্রীয় প্রশাসন) লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ জামিল আহসান।

এসময় আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. ওহিদুল ইসলাম ও উপ-পরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, যারা চলে গেছেন তাদের ফেরত আনার ক্ষমতা আল্লাহ কাউকে দেননি। তবে সহায়তার মাধ্যমে তাদের পরিবারের সদস্যদের পথচলা মসৃণ করার সুযোগ রয়েছে। এরই অংশ হিসেবে আনভীর বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও সহযোগিতা আসলে সেগুলোও গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের সদস্যদের একদিনের বেতন সমন্বয় করে সহায়তা তহবিল গঠন করা হয়েছে। ওই তহবিল থেকেও টঙ্গীতে শহীদ ফায়ার ফাইটারদের আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

এবিজির মহাব্যবস্থাপক (কেন্দ্রীয় প্রশাসন) লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ জামিল আহসান বলেন, সবসময় ফায়ার সার্ভিস সদস্যদের পাশে থাকার প্রত্যয়ের কথা জানিয়েছেন এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। তিনি বলেছেন, শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। এরই অংশ হিসেবে আর্থিক সহায়তা করা হলো। যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা, দোয়া ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবিজি চেয়ারম্যান।

এমএসএম / এমএসএম

বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র‌্যালি

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার