ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২১ বিকাল ৫:১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৬ বছর বয়সী কিশোরীকে গণধর্ষণের ঘটনায় চার প্যাকেজিং শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার তারাব সুলতানা কামাল সেতুর পাশে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো- রাতুল, বাবর আলী, আব্দুর রহিম ও ছফু মিয়া। এ ব্যাপারে সোমবার রাতে ওই কারখানার শ্রমিকের মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই কারখানা শ্রমিক ও তার মা পরিবারসহ উত্তর তারাব এলাকায় বসবাস করেন। তার মেয়ে রূপগঞ্জের পার্শ্ববর্তী ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকায় একটি প্যাকেজিং কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে। গত ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে কাজ শেষে সুলতানা কামাল ব্রিজ হয়ে বাড়িতে যাচ্ছিল। এ সময় ওই প্যাকেজিং শ্রমিক ব্রিজের পূর্ব পাশে পৌ‍ঁছালে রাতুল (২৫), বাবর আলী (২৫), রহিম (৩৮), সফু (৪০), আ. রহমান (৩৮) মিলে ওই কিশোরীকে তারাব ইউনিয়নের (বর্তমান পৌরসভা) সাবেক চেয়ারম্যান মোজাম্মেল চেয়ারম্যানের কেয়ারকেটার মন্টুর কক্ষে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে জানালে বা মামলা করলে জানে মেরে ফেলবে বলে হুমকি-ধমকি প্রদান করে। গত ২৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে উক্ত অভিযুক্ত আসামিরা পুনরায় ওই কিশোরীকে গণধর্ষণ করে। গত সোমবার রাতে এ ব্যাপারে ওই কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই চার যুবককে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এমএসএম / জামান

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম

আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।

গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা

‎কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী

ধুনটে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, অপরাধ দমন ও জননিরাপত্তায় গুরুত্ব