ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল
শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন। সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই শেষ হয়েছে। আজ শুক্রবার বাদ মাগরিব হযরত পীর সাহেবের জিকিরের তা’লীম ও উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে মাহফিলের কার্যক্রম। আগামী সোমবার বাদ জোহর অনুষ্ঠিত হবে আখেরী বয়ান ও মোনাজাত।
প্রতিবছরের মতো এবারও দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি, পীর ভাই, মুহিব্বীন এবং ওলামায়ে কেরাম মাহফিলে অংশ নিতে ছারছীনা দরবারে সমবেত হচ্ছেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রিজার্ভ লঞ্চ, বাস, ট্রাক, ট্রলারসহ বিভিন্ন যানবাহনে মুসল্লিদের আগমন শুরু হয়েছে।
মাহফিলের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, ট্রাফিক পুলিশ এবং মেডিকেল টিম মাঠে কাজ করছে। পাশাপাশি দরবার শরীফের পক্ষ থেকে মাদরাসার ছাত্ররা খাস ফরিক, সেবা বিভাগ, হারানো মাল বিভাগ ও পার্কিং ব্যবস্থাপনায় নিয়োজিত রয়েছে। পুরো এলাকাজুড়ে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
এবারের মাহফিল এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন সমাজে নৈতিক অবক্ষয়, অস্থিরতা ও হতাশার ছায়া গভীরতর। তাই ওলামায়ে কেরাম মাহফিলে যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় নৈতিক পুনর্জাগরণ, আত্মশুদ্ধি, দায়িত্ববোধ ও সঠিক পথের দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করবেন বলে জানা গেছে। মাহফিলকে কেন্দ্র করে আগত মুসল্লিদের সুবিধার কথাও বিশেষভাবে বিবেচনা করা হয়েছে। থাকা-খাওয়া, অজু-গোসল, বিশুদ্ধ পানীয় জল, বিশ্রাম এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
শেষ দিন বাদ জোহর অনুষ্ঠিত হবে আখেরী বয়ান ও মোনাজাত। দেশ, জাতি ও মানবসমাজের শান্তি, নৈতিক জাগরণ এবং আলোকিত জীবনের প্রার্থনায় এ আখেরী মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির ও ছারছীনা দরবারের পীর, হজরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন। বহু প্রজন্ম ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী আধ্যাত্মিক আয়োজন এবারও শান্তি, মানবিকতা ও আত্মশুদ্ধির বার্তা ছড়িয়ে দেবে—এমনটাই প্রত্যাশা আয়োজক ও অংশগ্রহণকারীদের।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত