হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ
চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবদুল মালেক চৌধুরী'র সমর্থনে শুক্রবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং গেইট সংলগ্ন এ.জে কনভেনশন হলে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরীর সভাপতিত্বে এবং হাটহাজারী উপজেলা শাখার সেক্রেটারি মো. মিজানুর রহমানের সঞ্চালনায় এটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম। তিনি বলেন, "৫৪ বছরে এ দেশের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সূর্যের তাপ যেমন সৃষ্টির সবাই পায় তেমনি কোরআনের বিধান অনুযায়ী সকল ধর্মের অনুসারী মানুষ সমান অধিকার পাবে। এ দেশে সংখ্যালঘুকে চাপিয়ে দিয়ে কাউকে দমিয়ে রাখা যাবে না।"
জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবদুল মালেক চৌধুরী বলেন, "জামায়াত ক্ষমতায় আসলে অন্য ধর্মের অনুসারীরা দেশ ছাড়তে হবে এটা মিথ্যা প্রচার। এদেশে মুসলমানদের যেমন অধিকার রয়েছে তেমনি অন্যান্য ধর্মাবলম্বীদেরও অধিকার রয়েছে। স্বাধীনতা হস্তক্ষেপ করার কারো অধিকার নাই, সে শিক্ষা কোরআন দিয়েছে। বিগত ৫৪ বছরের আমলে যা অন্যান্য ধর্মাবলম্বীদের ছিল না। যদি থাকত তাহলে ধর্মীয় উপাসানালয়ে পুলিশ দিয়ে পাহারা দিতে হত না। সবার নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতে আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।" এ সময় তিনি আরো বলেন, "কোন হিন্দু এলাকায় যদি জামায়াত একটা ভোটও না পায় তারপরও তাদের শতভাগ নিরাপত্তা দেবে জামায়াত। এ নিয়ে বিন্দুমাত্র কোনো চাপ প্রয়োগ করবে না।"
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য আবদুল কুদ্দুস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শাখার সাবেক আমীর ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক বাবলু দাশ, অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, ডা. স্বপন কুমার তালুকদার, ব্যবসায়ী উজ্জ্বল শীল, ডা. শিমুল রুদ্র প্রমুখ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান