ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৮-১১-২০২৫ দুপুর ৪:৯

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার সকালে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত পেয়ারা খাতুন উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি গ্রামের হানিফ সরকারের কন্যা এবং হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীমের দ্বিতীয় স্ত্রী। 
জানা যায়, শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য পেয়ারা খাতুন  এক বছর আগে প্রথম স্বামীকে তালাক দিয়ে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীমকে দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গভীর রাতে কোন একসময় পেয়ারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী আব্দুল আলীম ও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে যায়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে ঘটনা জানাজানির পর থেকেই হাজারো উৎসুক জনতা ভীড় করেছে নিহতের বাড়িতে। 
বিষয়টি নিয়ে কথা হলে নিহত পেয়ারা খাতুনের বাবা হানিফ সরকার, চাচা রইমউদ্দিন সরকার জানান- গত একবছর আগে আব্দুল আলীম প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও আত্মহত্যার হুমকি দিয়ে ব্লাকমেইল করে পেয়ারা খাতুনকে দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর চাপ সৃষ্টি করে পেয়ারার কাছে থেকে ১৭ লাখ টাকা নেয়। এরপর থেকে নানাভাবে নির্যাতন করতে থাকে। এ নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ শালিসের মাধ্যমে সমাধানের চেষ্টা করেছে। কিন্তু লোভী আব্দুল আলীম টাকা না পেয়ে হত্যা করেছে। 
এদিকে অভিযুক্ত আব্দুল আলীম ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী জানান- নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

 

এমএসএম / এমএসএম

সাব-রেজিষ্ট্রি অফিসের টাইপিস্টের প্রতারণার শিকার গৃহবধূ

ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত দুই :আহত চার

বরগুনা ভূমি অফিসের কানুনগো সজলের ঘুষ বাণিজ্যের অভিযোগ

রায়গঞ্জে ছাত্রীকে হয়রানির অভিযোগে কলেজ ছাত্র দলের সভাপতি শাহিনের বিরুদ্ধে মানববন্ধন

যাচায় না করে কাউকে ব্যক্তিগত তথ্য দিবেন না- চেয়ারম্যান মাহবুর রহমান

বোয়ালমারীর পল্লীতে অবৈধ ক্লিনিক অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা

বারহাট্টায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইলে প্রবীণ সেবা সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কমিটি গঠন

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান