ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ কভার ভ্যান জব্দ


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২৯-১১-২০২৫ দুপুর ১১:৪৩

নরসিংদীর শিবপুরে চোরাই পথে আনা ভারতীয় শুল্কবিহীন বিপুল পরিমাণ প্রসাধনী ও চা-পাতাসহ একটি কভার ভ্যান আটক করেছে শিবপুর মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটককৃত ছোট কভার ভ্যানটিতে করে অবৈধভাবে আনা হচ্ছিল, নিভিয়া বড় ক্রিম: ৬ বস্তা, মোট ২,৩০৪ পিস, নিভিয়া ছোট ক্রিম: ৪ বস্তা, মোট ২,৪০০ পিস, নিভিয়া লোশন: ১৪ বস্তা, মোট ৩,০২৪ পিস, বেটনোভেট ক্রিম: ৮ বস্তা, মোট ৮,৯৬০ পিস, চা পাতা: ১০ বস্তা, মোট ২৪০ কেজি।
অভিযানকালে কভার ভ্যানটি জব্দ করা হয় এবং চালককে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Aminur / Aminur

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার