ফেনীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ফেনীতে লক্ষিপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ১৯৭১ ও ২০২৪ এর শহীদদের স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিদহ ইউনিয়নের কৃতি সন্তান, কানাডা বিএনপি পশ্চিম এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এস এম হুমায়ুন কবির পাটওয়ারী।
সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও মোটবী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ মজুমদার ও হাজী ইব্রাহিম। এর আগে উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী। উক্ত টুর্নামেন্টে ৩২টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় মুন্সি মজনু একাদশ চ্যাম্পিয়ন হয়।
এমএসএম / এমএসএম
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক
নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই
ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার
কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ
ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে
মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার
শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়
কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!