ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মেহেরপুর সদর উপজেলা গোল্ডকাপ ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা-২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ২৯-১১-২০২৫ দুপুর ৩:২৭

মাদকের ভয়াল ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং স্মার্টফোনের ভার্চুয়াল গেমের আসক্তি থেকে বের করে আনতে খেলার মাঠে ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় নিয়ে শনিবার (২৯ নভেম্বর ) সকাল ১০টায় মেহেরপুর জেলা স্টেডিয়ামে বর্ণিল আয়োজনে উদ্বোধন হয়েছে ‘মেহেরপুর সদর উপজেলা গোল্ডকাপ ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা-২০২৫’।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর রঙিন বেলুন উড়িয়ে, ট্রফি উন্মোচন করে এবং জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আকর্ষণীয় কুচকাওয়াজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।

বক্তারা বলেন, “মাদকের অন্ধকার গহ্বর থেকে বেরিয়ে আসার সবচেয়ে বড় হাতিয়ার হলো খেলাধুলা। আজকের যুবক যদি স্মার্টফোনের গেমে ডুবে থাকে, তাহলে তার শরীর-মন দুটোই নষ্ট হবে। আমরা চাই, মোবাইলের স্ক্রিন নয়— খেলার মাঠই হোক তোমাদের আড্ডাখানা। মাদক নয়, ঘাম ঝরানোই হোক তোমাদের নেশা। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকাসক্ত হতে না দিতে আজকের যুবকদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শরীরকে সুস্থ রাখে, মনকে প্রফুল্ল রাখে এবং চরিত্র গঠনে সহায়তা করে।”

প্রতিযোগিতায় মেহেরপুর সদর উপজেলার ৭টি ইউনিয়ন ও মেহেরপুর পৌরসভার ১টি মোট ৮টি দল ভলিবল ও কাবাডি দুটি ইভেন্টে অংশগ্রহণ করছে। আয়োজক হিসেবে রয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা, মেহেরপুর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারগণ, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দর্শকদের উচ্ছ্বাস, শিক্ষার্থীদের কুচকাওয়াজ এবং খেলোয়াড়দের উদ্দীপনায় পুরো স্টেডিয়াম ছিল উৎসবমুখর। এ ধরনের আয়োজন যে যুবসমাজকে মাদকের পথ থেকে ফিরিয়ে এনে সুস্থ জীবন গড়তে বড় ভূমিকা রাখছে, তা স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে আজকের এই অনুষ্ঠানে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান