এশিয়া সাসটেইনেবিলিটি রিপোর্টিং রেটিং অ্যাওয়ার্ড পেয়েছে এনআরবিসি ব্যাংক
এনআরবিসি ব্যাংক পিএলসি এশিয়া সাসটেইনেবিলিটি রিপোর্টিং রেটিং-২০২৫' এ ‘সিলভার অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। ইন্দোনেশিয়ার ইনস্টিটিউট অফ সার্টিফাইড সাসটেইনেবিলিটি প্র্যাক্টিশনারসের (আইসিএসপি) সহযোগিতায় এই অ্যাওয়ার্ড প্রদান করেছে ন্যাশনাল সেন্টার ফর কর্পোরেট রিপোর্টিং (এনসিসিআর)। শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ তারিখে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত এক অনুষ্ঠানে আইসিএসপির এডভাইজরি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. ইকো গেইনস সুকহারসনো-র কাছে থেকে অ্যাওয়ার্ড গ্রহন করেন।
উল্লেখ্য, টেকসই উন্নয়ন, সামাজিক ও পরিবেশবান্ধব অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি-দক্ষ প্রযুক্তি, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা, সবুজ স্থাপনা ও জলবায়ু এবং সহনশীল কৃষি উদ্যোগকে প্রাধান্য দিয়ে এনআরবিসি ব্যাংক গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই) স্ট্যান্ডার্ডের আলোকে প্রথমবারের মতো সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৪ প্রকাশ করেছে। এই রিপোর্টের মুল প্রতিপাদ্য ‘অন্তর্ভূক্তিমূলক অর্থায়নে সবুজ আগামী’।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান