গুয়াংজু সম্মেলনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে সক্রিয় ভূমিকা রাখলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আব্দুল লতিফ
চীন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সাথে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত তৃতীয় Belt and Road Chinese University and Overseas Partner Exchange Conference-এ অংশগ্রহণ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মো. আব্দুল লতিফ।
সম্মেলনে তিনি উল্লিখিত দেশগুলোর বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক, গবেষণা পরিচালক ও নীতিনির্ধারকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় অংশ নেন এবং যৌথ গবেষণা, জ্ঞান বিনিময়, শিক্ষক–শিক্ষার্থী এক্সচেঞ্জসহ দীর্ঘমেয়াদী সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন।
উপাচার্য ড. লতিফ বিশেষভাবে এমএস ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বৃত্তি সুযোগ বৃদ্ধির বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, এই সহযোগিতা বাস্তবায়িত হলে দেশের কৃষিশিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে, তৈরি হবে বৈশ্বিক পর্যায়ে উচ্চমানের গবেষণা প্ল্যাটফর্ম।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অঙ্গনে এই সক্রিয় অংশগ্রহণকে শিক্ষাবীদ ও গবেষকরা “সময়ের গুরুত্বপূর্ণ বিনিয়োগ” হিসেবে উল্লেখ করছেন, যা ভবিষ্যতে দেশের কৃষি–গবেষণা ও উচ্চশিক্ষা ক্ষেত্রে ইতিবাচক ফল বয়ে আনবে।
এমএসএম / এমএসএম
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ