আগামী দিন আখেরি মোনাজাত
ছারছীনা মাহফিলে মুসল্লির ঢল, শামীম সাঈদীর সৌজন্য সাক্ষাৎ
ছারছীনা দরবারের ১৩৫তম ইছালে ছওয়াব মাহফিল উপলক্ষে গত ২৯ নভেম্বর শনিবার রাতে পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী ছারছীনা দরবারে আগমন করেন। তিনি আমীরে হিযবুল্লাহ ও ছারছীনা দরবারের পীর সাহেব শাহ আবু নছর মোহাম্মদ নেছারুদ্দীন হুসাইন (দাঃবাঃ)-এর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর হযরত ছোট হুজুর উপস্থিত ছিলেন।
পরে তার সফর সঙ্গীদের নিয়ে মরহুম পীরসাহেবদের মাজার জিয়ারত করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মুনাজাত করেন।
মাহফিলের দ্বিতীয় দিনে ছারছীনা দরবার প্রাঙ্গণে ছিল উপচে পড়া ভক্ত-আশেকান, মুসল্লিদের সমাগম। জিকির-আসকার, ওয়াজ এবং আধ্যাত্মিকতা ও ঈমান-আমলের ওপর দেশবরেণ্য ওলামায়ে কেরাম বয়ান প্রদান করেন। মানবিকতা, নৈতিকতা, সামাজিক শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা নিয়ে আলোচনাগুলো বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
তিন দিনব্যাপী এ মাহফিলের আগামী দিনই সোমবার মাহফিলের শেষ দিন। বাদ জোহর অনুষ্ঠিত হবে আখেরি বয়ান ও আখেরি মোনাজাত। দেশ, জাতি ও মানবসমাজের শান্তি, ন্যায়, নৈতিক জাগরণ ও আলোকিত জীবনের প্রার্থনায় এ আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির ও ছারছীনা দরবারের পীর হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন।
আখেরি মোনাজাতে দেশের বরেণ্য রাজনীতিবিদ, সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এই আখেরি মোনাজাতের মধ্য দিয়েই তিন দিনব্যাপী পবিত্র মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।
বদরুজ্জামান সুজন, নেছারাবাদ উপজেলা প্রতিনিধি, দৈনিক সকালের সময় (পিরোজপুর)।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
Link Copied