বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাংনীতে দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ধানখোলা ইউনিয়ন (খ) শাখা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলের আহ্বান করেন সাবেক এমপি ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমজাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ নূর ইসলাম।
বিএনপি নেতা রাশিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানখোলা (খ) শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউর রহমান (টমা) ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন আক্তারুজ্জামান লিটিল, সাবেক সাংগঠনিক সম্পাদক, ধানখোলা ইউনিয়ন বিএনপি; বিএনপি নেতা আমিরুল ইসলাম, ইছাহাক; মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নয়ন হোসেন; সাবেক সহ-সমাজসেবা সম্পাদক, মেহেরপুর জেলা ছাত্রদল ও সাংবাদিক মামুনুর অর রশিদ বিজনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সকল নেতাকর্মীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার