ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এসএমই খাতে ঋণপ্রবাহ জোরদারে এসএমইডিপি-২ পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩০-১১-২০২৫ দুপুর ৪:১৬

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প-২ (এসএমইডিপি-২) এর আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে অংশীদারত্বমূলক চুক্তি স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই চুক্তির মাধ্যমে সারা দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সাশ্রয়ী সুদে ঋণ সুবিধা সম্প্রসারণ ও এসএমই খাতের সার্বিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। উন্নয়ন সহযোগী সংস্থাদের সহায়তায় পরিচালিত বাংলাদেশ ব্যাংকের এ ফ্ল্যাগশিপ প্রকল্পটি এসএমই খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ ব্যাংকের  নির্বাহী পরিচালক (গ্রেড-১) এস. এম. আবদুল হাকিম এর উপস্থিতিতে জাহাঙ্গীর আলম কনফারেন্স সেন্টারে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর ও চুক্তিপত্র বিনিময় করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইডিপি-২) মুনিরা ইসলাম এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। 

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এসএমইডিপি-২) মোঃ তরিকুল ইসলাম এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মোঃ আরিফুল ইসলাম, হেড অব এসএমই অ্যান্ড এগ্রিকালচার শরীফ হাসান মামুনসহ কেন্দ্রীয় ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ।

এমএসএম / এমএসএম

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ