অর্থোপেডিক চিকিৎসা উন্নয়নে দিনভর কর্মসূচি
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি (BOS) আয়োজিত বসকন দিবস আজ রাজধানী ঢাকায় উদযাপিত হয়েছে। হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের কনফারেন্স হলে সারাদিনব্যাপী বিভিন্ন বৈজ্ঞানিক সেশন, আলোচনা, কর্মশালা এবং চিকিৎসক সমাবেশে প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজনটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অর্থোপেডিক চিকিৎসকদের মিলনমেলায় পরিণত হয় বসকন দিবস।
আয়োজকরা জানান, বসকন দিবসের মূল লক্ষ্য হলো— দেশে অর্থোপেডিক চিকিৎসা, গবেষণা এবং প্রশিক্ষণকে আরও সুসংগঠিত করা এবং আধুনিকায়নের অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নেওয়া। বসকন দিবস উপলক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সেশনগুলোতে হাড়–জয়েন্ট, স্পাইন, ট্রমা, আর্থ্রোপ্লাস্টি, স্পোর্টস ইনজুরি এবং পুনর্বাসন চিকিৎসা নিয়ে বিস্তৃত আলোচনা করেন বিশেষজ্ঞরা। চিকিৎসা প্রযুক্তির সর্বশেষ উন্নয়ন, জটিল অস্ত্রোপচারের অভিজ্ঞতা এবং নতুন গবেষণায় উঠে আসা তথ্য তুলে ধরে বক্তারা সেশনগুলোকে সমৃদ্ধ করেন। তরুণ সার্জনদের জন্য ছিল বিশেষ স্কিল-ট্রেনিং ওয়ার্কশপ, যা তাদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, সরকারি-বেসরকারি হাসপাতাল এবং ট্রমা সেন্টারের পাশাপাশি বিদেশি অতিথিরাও অংশ নেন দিবসের বৈজ্ঞানিক আলোচনায়।
আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নতুন সার্জিক্যাল প্রটোকল ও উন্নত প্রযুক্তি দ্রুত বাংলাদেশে ছড়িয়ে পড়বে বলে জানান অংশগ্রহণকারী চিকিৎসকরা। বসকন দিবস উদযাপন উপলক্ষে আয়োজক কমিটি জানায়, দেশের অর্থোপেডিক চিকিৎসাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, জ্ঞান, প্রযুক্তি ও গবেষণা বিনিময়ের মাধ্যমে চিকিৎসাসেবা উন্নয়ন এবং রোগীর নিরাপদ ও আধুনিক চিকিৎসা নিশ্চিতে চিকিৎসকদের পারস্পরিক সমন্বয় জোরদার করা এর উদ্দেশ্য। তাদের মতে, বসকন কেবল একটি অনুষ্ঠান নয়—এটি দেশের ভবিষ্যৎ অর্থোপেডিক চিকিৎসা ব্যবস্থার রোডম্যাপ তৈরির কেন্দ্রবিন্দু। চিকিৎসাবিদরা মনে করেন, বসকন দিবসের দিনব্যাপী কর্মসূচি দেশের স্বাস্থ্যখাতকে নতুনভাবে অনুপ্রাণিত করে। আধুনিক চিকিৎসা, গবেষণা, প্রযুক্তি ও পেশাগত প্রশিক্ষণের অগ্রগতির সমন্বয়ে দিবসটি বাংলাদেশের অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করে।
এমএসএম / এমএসএম
বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র্যালি
আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব
টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়