হাটহাজারীতে নিষিদ্ধ সংগঠনের ৬ আসামী গ্রেফতার
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে সন্ত্রাস বিরোধী আইনে রুজু হওয়া মামলায় জড়িত থাকার অভিযোগে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রাতে চিকনদন্ডী ইউনিয়নের নন্দিরহাট সংলগ্ন ধোপার দিঘীর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হাটহাজারী ফরহাদাবাদ উদালিয়া থেকে জিয়াউদ্দিন জাহেদ (৩০),পশ্চিম ধলই, ধলই ইউনিয়নের মো. আকতার হোসেন (২৩),ফতেপুর ইউনিয়নের মো. শাহাদাত হোসেন (৪৪), নন্দিরহাট, দক্ষিণ পাহাড়তলীর মো. হাবিবুল আলম (২৫)।
এছাড়া পৃথক অভিযানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় কক্সবাজারের রামুর বাসিন্দা মো. শফি আলম (৩৫) এবং হাটহাজারীর সহয্যা পাড়ার মো. আরিফ (৩০)কে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, গত ৩০ নভেম্বর ভোর ৫টা ৫ মিনিটে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের নন্দিরহাট সংলগ্ন চট্টগ্রাম-হাটহাজারী আঞ্চলিক মহাসড়কের ধোপার দিঘীর পাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য পরিচয় দিয়ে সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান, বিশৃঙ্খলা সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
হাটহাজারী অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো: তারেক আজিজ জানান, তারা জননিরাপত্তা, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অখণ্ডতা বিঘ্নিত করার চেষ্টা চালাচ্ছিল এবং সরকারী সম্পত্তি নষ্টের ষড়যন্ত্রে জড়িত ছিল।
তিনি আরও জানায়, সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার