তজুমদ্দিনে ডেকে নিয়ে রাতভর নির্যাতনের পর রগ কেটে অটোরিকশা চালককে হত্যার অভিযোগ
ভোলার তজুমদ্দিন উপজেলায় পরকীয়া প্রেম ও পূর্ব বিরোধের জেরে রাস্তা থেকে ডেকে নিয়ে রাতভর নির্যাতনের পর পায়ের রগ কেটে এক অটোরিকশা চালককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম সেলিম (৪৫)। তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘোষেরহাওলা গ্রামের মৃত মনতাজ মিয়ার ছেলে। জীবিকা নির্বাহ করতেন অটোরিকশা চালানো ও দিনমজুরের কাজ করে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সুরতহাল ও ময়নাতদন্ত শেষে নিহতকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের স্ত্রী রেখা বেগম জানান, তার স্বামী আওয়ামী লীগ সমর্থক ছিলেন। দুই মাস আগে চুরির অপবাদ দিয়ে তাকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়। গত শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় তিনি চট্টগ্রাম থেকে বাড়িতে ফেরেন। রাতেই বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে যায় একদল লোক। রাতভর নির্যাতনের পর গুরুতর অবস্থায় বাড়ির নিকটস্থ একটি দোকানের সামনে ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে অবস্থার অবনতি হলে ভোলা সদর হাসপাতালে নিলে রবিবার বিকেল ৩টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
রেখা বেগম অভিযোগ করে বলেন, প্রতিবেশী মাসুমা বেগমের সঙ্গে পরকীয়া প্রেম ও পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মুজাম্মেলের ছেলে আনোয়ার, সিরাজ, রায়হান, রশিদের ছেলে রহিম এবং বায়জিদ ও নিরব মিলে চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করেছে।
অভিযুক্তদের পরিবারের দাবি, সেলিম চুরি করতে গেলে লোকজনের ধাওয়ার মুখে গণপিটুনিতে আহত হয়ে মারা গেছে।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. জাবেদ ইমরান জানান, সেলিমকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়। তার দুই পায়ের রগ কাটা ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত ও ক্ষত ছিল। প্রচুর রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান জানান, চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। একজন এসআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট