বাঘায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ সামরুল হোসেন এর আয়োজন
বৈড়ি আবহাওয়া উপেক্ষা করে রাজশাহীর বাঘায় অধ্যক্ষ সামরুল হোসেনের সার্বিক সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর বিকাশ ৪.৩০ মিনিটে আড়ানী ইউনিয়ন এর সোনাদহ বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছিলেন আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশি চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ সামরুল হোসেন।
আনন্দ র্যালি ও আলোচনা সভা শেষে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
আত্মার মাগফেরাত কামনা সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ শাহরিয়ার আলম এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত ৮ শতাধিক মানুষের মাঝে রান্নাকরা (প্যাকেট) খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব লুৎফর সরকার, অধ্যক্ষ আমজাদ হোসেন ( ভারপ্রাপ্ত), আড়ানী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ সরকার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নবাব আলী, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, আড়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফ আলী ( হাইড্রোজ), কৃষকলীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাধন আলী, ৯নং ইউপি সদস্য সলিম সরকার সহ প্রায় ৮ শতাধিক আড়ানী ইউনিয়নের জনসাধারণ উপস্থিত ছিলেন।
৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নবাব আলী বলেন, আব্দুর রহমান সরকার বি এম কলেজের অধ্যক্ষ, আড়ানী ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক, আড়ানী ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের পরিচালক, সোনাদহ বাজার কমিটির সভাপতি, আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সামরুল হোসেন তিনি এলাকায় অসংখ্য যুবকের কর্মসংস্থার ব্যবস্থা করেছেন। তিনি একজন প্রকৃত মুজিব আদর্শের সৈনিক। অধ্যক্ষ সামরুল হোসেন আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলে আড়ানী ইউনিয়ন সহ এলাকার আরো উন্নয়ন হবে বলে আমি মনে করি।
অধ্যক্ষ সামরুল হোসেন বলেন, আসন্ন ৬ নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমি আশা করি জননেত্রী শেখ হাসিনা ও জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী চারঘাট- বাঘা শ্রেষ্ঠ অভিভাবক আলহাজ্ব মোহাম্মদ শাহরিয়ার আলম ভাই আগামী নির্বাচনে আমাকে নৌকা প্রতিকের মনোনয়ন দিবেন। আমি মনোনয়ন পেলে আড়ানী ইউনিয়ন বাসী আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে বলে আমি আশাবাদী।
তিনি আরও বলেন,নির্বাচিত হলে আমার নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ শাহরিয়ার আলম ভাইয়ের সহায়তায় ও দিক নির্দেশনায় আড়ানী ইউনিয়ন কে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। আড়ানী ইউনিয়নটিকে মাল্য বিবাহ,মাদক ও সন্ত্রাস মুক্ত ইউনিয়নে চিহ্নিত করব।
এমএসএম / এমএসএম
এমপি আলমগীর ফরিদের প্রচেষ্টায় মহেশখালীর বৃহৎ ৫টি ইউনিয়ন ভেঙ্গে নতুন ৫ ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু
চাঁদপুরে খাবার তৈরি কারখানা সহ দুই প্রতিষ্ঠানের জরিমানা
চৌগাছার সফল লিচু চাষি আশাদুল ৬বিঘা জমির ৭৫টি গাছ হতে এ বছর ১৫ লাখ টাকার লিচু বিক্রির আশা
আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ
আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
Link Copied