ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার পুরস্কার পেল দারাজ বাংলাদেশ
দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দশম ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডসে ‘ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার পুরস্কার’ অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। এই অর্জন দেশের সবচেয়ে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে দারাজের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে এক দশকের শ্রেষ্ঠত্ব উদযাপন উপলক্ষে শেরাটন ঢাকায় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এই পুরস্কার প্রদান করেন।
দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস (রুশো) প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের ডিজিটাল ইকোনমিতে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে চলা প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের সাথে এই স্বীকৃতি পাওয়া আমাদের জন্য সত্যিই সম্মানের। দারাজে আমরা প্রতিদিন নিরলশ কাজ করছি প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের অভিজ্ঞতা আরও সহজ করা, বিক্রেতাদের সক্ষমতা বৃদ্ধি করা এবং দেশের ডিজিটাল বাণিজ্য কাঠামোকে আরও শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে। এই যাত্রায় সবার সহযোগিতা ও আস্থা আমাদের অনুপ্রাণিত করেছে।’
‘ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার’ পুরস্কারের জন্য মনোনীতদের গত তিন বছরের ব্যবহারকারীর সংখ্যা, মূল্য সংযোজন এবং রাজস্ব অবদান বিবেচনায় নিয়ে মূল্যায়ন করা হয়। এসকল মানদণ্ডে দারাজ ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি অর্জন করেছে; একই সাথে বাংলাদেশের ৬৪টি জেলায় নিজেদের কর্মকাণ্ড (অপারেশনস) সম্প্রসারণ করেছে, যার ফলে দেশব্যাপী গ্রাহকদের কাছে মানসম্পন্ন পণ্য আরও সহজলভ্য হয়েছে।
২০১৬ সাল থেকে আয়োজিত ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস আইসিটি উদ্যোক্তা এবং এ খাতের সফল উদ্যোগগুলোকে স্বীকৃতি দিয়ে আসছে। এই আয়োজন জাতি গঠনে প্রযুক্তির ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উদ্ভাবন উৎসাহিত করে। এই বছরের অনুষ্ঠানটি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক দৃশ্যপটে প্রযুক্তিগত অগ্রগতির এক দশকের অবদান উদযাপন করার লক্ষ্যে আয়োজন করা হয়।
Aminur / Aminur
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ