ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ৯২ ব্যাচের ‘ইউনাইটেড ৯২’ মহা মিলনমেলা


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২-১২-২০২৫ দুপুর ২:৩

সারাদেশের এসএসসি ১৯৯২ ব্যাচের বৃহত্তম সামাজিক বন্ধু সংগঠন ‘ইউনাইটেড ৯২’–এর উদ্যোগে আজ রাজধানীর ফার্মগেটস্থ খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত মহা মিলনমেলা ২০২৫। ‘হিমেল হাওয়ায়—৩৩ বছরের সুপ্ত অনুভূতির ছোঁয়া’ স্লোগানে আয়োজনটি সম্পূর্ণ দিবসভর চলছে কেআইবি’র ডুপ্লেক্স অডিটোরিয়াম ও হল–১ এ। আয়োজকরা জানান, সারাদেশে ছড়িয়ে থাকা এসএসসি ৯২ ব্যাচের ছয় শতাধিক সদস্য এই মিলনমেলায় অংশ নিচ্ছেন। প্রবাসী সদস্যদের সক্রিয় অংশগ্রহণে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে তারা আশা করছেন। অনুষ্ঠানে রয়েছে— ব্যাচের দীর্ঘ দিনের স্মৃতিচারণ ও পুনর্মিলন, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, ৯০ দশকের জনপ্রিয় ব্যান্ড ডিফারেন্ট টাচ–এর বিশেষ পরিবেশনা, নির্বাসন, ওয়ার সাইট, এবং লালনকন্যা সিনথিয়া বিথী–র লাইভ মিউজিক শো, দিনব্যাপী আড্ডা ও আলাপচারিতা এবং সমাপনী ডিনার পার্টি। আয়োজন সম্পর্কে প্রধান সমন্বয়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন— “ইউনাইটেড ৯২ শুধু মিলনমেলাতেই সীমাবদ্ধ নয়; এটি সারাদেশে বিস্তৃত একটি বৃহৎ সামাজিক পরিবার। আমরা সারা বছরই বিভিন্ন সামাজিক উদ্যোগ যেমন— শিক্ষার্থীদের সহায়তা, রক্তদান কর্মসূচি, অসহায় পরিবারের চিকিৎসা সহায়তা, মানবিক তহবিল সংগ্রহ, শীতবস্ত্র বিতরণ ও দুর্যোগ–সহায়তামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকি। আমাদের লক্ষ্য বন্ধুত্বকে মানবিক দায়িত্বের সঙ্গে যুক্ত করা। আজকের এই মহা মিলনমেলা সেই বন্ধনকে আরও সুদৃঢ় করবে।” তিনি আরও বলেন, “৩৩ বছরের বন্ধুত্ব, অনুভূতি ও স্মৃতিকে একই ছাদের নিচে ফিরিয়ে আনার চেষ্টা করছি আমরা। গণমাধ্যমের উপস্থিতি এই আয়োজনকে আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা রাখছি।” আয়োজক কমিটি সকল টিভি চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল ও গণমাধ্যম প্রতিনিধিদের অনুষ্ঠানটি কভার করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে। অনুষ্ঠানটি বিকেল সাড়ে তিনটায় শুরু হয়ে শেষ হবে রাত সাড়ে দশটায়।

এমএসএম / এমএসএম

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ