শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ-নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ-নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থীরা। মৌলভীবাজার জেলার গুরুত্বপূর্ণ এই উপজেলা নির্বাচনে চারজন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকা ও ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। পারস্পরিক অভিযোগের পাশাপাশি নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান তারা। তবে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে চান সাধারণ মানুষ।
৭ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলার উপ-নির্বাচনকে ঘিরেই এখন চলছে পুরোদমে নির্বাচনী প্রচারণা। উন্নয়নের স্বার্থে সুষ্ঠু ও নিরাপদে যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান সাধারণ মানুষ। তারা চান নির্বাচন যেন সুষ্ঠু এবং নিরাপত্তায় হয়। এলাকার জনগণ উৎফুল্ল সবাই ভোট দেয়ার জন্যে।
উপজেলাবাসীদের দাবি, যারা শ্রমজীবী মানুষের কথা শুনবে, শ্রমিকদের কাজে এগিয়ে আসবে সেই প্রত্যাশায় আমরা একজন ব্যক্তিকে নির্বাচিত করতে চাই।
স্বতন্ত্র প্রার্থী ও শ্রীমঙ্গল উপজেলার মৎস্যজীবী লীগের সভাপতি আফজল হক জানান, আমি আল্লাহর রহমতে সবাইকে নিয়ে মাটেঘাটে উঠান বৈঠকে সাধারণ মানুষকে নিয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছি। আমি দীর্ঘ অনেক দিন যাবৎ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও বর্তমানে শ্রীমঙ্গল উপজেলার মৎস্যজীবী লীগের সভাপতি আছি। আমি চাই এই নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। ইনশেআল্লাহ শ্রীমঙ্গল উপজেলাবাসীদের সমর্থনে বিপুল ভোটে জয়যুক্ত হব বলে আমি আশাবাদী।
নৌকার প্রার্থী শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়ের অভিযোগ, প্রচারণায় বাধা দিয়ে আমার গাড়ি আটকানো হয়, পোস্টার ছিঁড়ে দেয় আনারস প্রতীকের সমর্থকরা। এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করব। আর আমি আশাবাদী বিপুল ভোটে জয়যুক্ত হব।
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জানান, এখন পর্যন্ত আমাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি। যদি আমাদের কাছে কোনো অভিযোগ আসে তাহলে আমরা ব্যবস্থা নেব। শ্রীমঙ্গল উপজেলার ভোটার সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৫৩৫ জন।
এমএসএম / জামান
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী
Link Copied