ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া-মাহফিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১২-২০২৫ রাত ১২:৫৪

রাজধানীর উত্তরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় উত্তরার সেক্টর-১১ পার্কে বাদ আসর কুরআন খতম ও দোয়া- মাহফিলের আয়োজন করা হয়।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা কামাল হৃদয়ের  উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ৫'শ জন গরীব আসহায় মানুষের মাঝে    খাদ্য বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়।  এ ছাড়া খতমে দোয়া ইউনুস হিসাবে মোট সোয়া ২৬ লক্ষ বার দোয়াটি পাঠ করা হয়।
মঙ্গলবার বিকাল বাদ আসর  উত্তরা পশ্চিম থানা এলাকায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
মোস্তফা কামাল হৃদয়ের সার্বিক তত্ত্বাবধানে উক্ত কর্মসূচিটি  শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়। 
এ আয়োজনে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েল সহ উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল