ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রপ্তানি কার্গো হতে ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটি (AVSEC) বিভাগের সফল কার্যক্রম


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩-১২-২০২৫ দুপুর ১:৪৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা এবং যাত্রীসেবায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা কর্মীবৃন্দ, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যবৃন্দের সমন্বয়ে গঠিত এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে আসছে। 

বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষাসহ সকল প্রকার অনৈতিক কার্যকলাপ এর বিরুদ্ধে  জিরো টলারেন্স এই নীতিতে ব্যক্ত হয়ে অদ্য ০৩ ডিসেম্বর ২০২৫ তারিখে আনুমানিক ০৯০৫ ঘটিকায় কর্তব্যরত এভসেক সদস্য হ্যাঙ্গার গেইট-৮ এ রপ্তানি কার্গোর নিরাপত্তা তল্লাশী চলাকালীন  ডাক বিভাগের মাধ্যমে রপ্তানিকৃত মালামালের ভিতরে  ৪০০০ পিস কমলা রঙ্গের ট্যাবলেট যার বানিজ্যিক নাম “ইয়াবা” শণাক্ত করেন। উল্লেখ্য যে, উক্ত ইয়াবাসমূহ ফ্রান্সের পেরিস শহরে রপ্তানি করার জন্য ডাক বিভাগে বুকিং দেয়া হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরকে অবহিত করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। 

বেবিচক কর্তৃপক্ষ জানায়, স্ক্রিনারের সচেতনতা, দায়িত্বশীলতা ও নিখুঁত স্ক্রিনিংয়ের কারণে চোরাচালানের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই সফলতা বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।

এমএসএম / এমএসএম

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ