ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

আত্রাইয়ে তমালের মৎস্য খামারে বিষ প্রয়োগে প্রায় ২০ লাখ টাকার বেশি ক্ষতি


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ৩-১২-২০২৫ দুপুর ৪:৩২

 ​নওগাঁর আত্রাই উপজেলার সিংসাড়া গ্রামে অবস্থিত 'ডাঃ মেহেদী হাসান তমাল তুষার সমন্বিত মৎস্য খামার ও হ্যাচারি'-তে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে।  বুধবার (৩ ডিসেম্বর) সকালে সংঘটিত এই ন্যাক্কারজনক ঘটনায় খামার মালিকের ২০ লক্ষাধিক টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

​আত্রাইয়ের আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া গ্রামে অবস্থিত খামারটির স্বত্বাধিকারী ডাঃ মেহেদী হাসান তমাল এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, সকালে তিনি খবর পেয়ে দ্রুত খামারে ছুটে আসেন। এসে দেখেন তাঁর ৭ নম্বর পুকুরের অসংখ্য দামি ও বড় প্রজনন মাছ মরে ভেসে উঠেছে। তিনি ধারণা করছেন, কোনো দুর্বৃত্ত দল পূর্বপরিকল্পিতভাবে তাঁর খামারে বিষ প্রয়োগ করেছে।

​এ প্রসঙ্গে ডাঃ তমাল বলেন,​ এটি অত্যন্ত দুঃখজনক । আমাকে আর্থিকভাবে পঙ্গু করার এবং আমার দীর্ঘদিনের প্রচেষ্টাকে নষ্ট করার উদ্দেশ্যেই এই কাজটি করা হয়েছে। মরে যাওয়া মাছগুলো ছিল অত্যন্ত মূল্যবান প্রজনন মাছ। এতে আমার প্রায় বিশ লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন