ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সিভিল এভিয়েশন একাডেমিতে “Security Culture in Aviation” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১২-২০২৫ রাত ৯:৪২

সিভিল এভিয়েশন একাডেমিতে আজ “Security Culture in Aviation” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসামরিক বিমান পরিবহন খাতে নিরাপত্তা সংস্কৃতি আরও শক্তিশালী এবং কার্যকর করার লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক ও আইকাও (ICAO) ইন্সট্রাক্টর প্রশান্ত কুমার চক্রবর্তী। তিনি বিমান নিরাপত্তা সংস্কৃতির গুরুত্ব, চ্যালেঞ্জ ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো: আসিফ ইকবালসহ সিভিল এভিয়েশনের বিশেষজ্ঞ প্রশিক্ষকবৃন্দ। বক্তব্য প্রদানকালে বেবিচকের সদস্য ( নিরাপত্তা)  বিমানবন্দর ও বিমান পরিচালনার বিভিন্ন স্তরে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি এবং কর্মীদের সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায়  বিমানবন্দরের  বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং এভিয়েশন নিরাপত্তা সংস্কৃতি আরও সমৃদ্ধ করার  বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়৷ 

দেশের বিভিন্ন বিমানবন্দরে কর্মরত জনবলের মাঝে নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে সিভিল এভিয়েশন একাডেমি কর্তৃক এ ধরনের কর্মশালা নিয়মিতভাবে আয়োজন করা হয়ে থাকে।

এমএসএম / এমএসএম

বিটাকে সনদ বিতরণী ও জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণ-তরুণী

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন

নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড

চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন

স্মাইল এশিয়ার আন্তর্জাতিক মেডিকেল মিশনের সমাপনী উপলক্ষে ঢাকা ব্যাংকের সেলিব্রেশন নাইট ও গালা ডিনার

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

বিপিজিএ প্রেসিডেন্ট ও মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক

রিভার ওয়েভ অ্যাকশন প্ল্যান এর অধীনে রাজস্ব ভিত্তিক অথার্য়ন এর মাধ্যমে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে এনার্জিপ্যাক

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম ও কক্সবাজারে ৩ হাজার ৫০ পরিবারে ত্রাণ বিতরণ