ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে দুপুরে ব্রিফ, আছেন যুক্তরাজ্যের চিকিৎসক বিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১২-২০২৫ দুপুর ১:৪৬

রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল।

বৃহস্প‌তিবার (৪ ডি‌সেম্বর) বেলা ১১টায় এভারকেয়ার হাসপাতালে প্রবেশ ক‌রেন রিচার্ড।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল বর্তমানে এভারকেয়ার হাসপাতালে র‌য়ে‌ছেন। তি‌নি খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদনগুলো দেখেছেন।

তিনি আরো জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবর জানাতে দুপুর সা‌ড়ে ১২টায় হাসপাতালের সামনে ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

এ‌দিকে, খালেদা জিয়াকে দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন দলীয় নেতা-কর্মীরা। সকাল থে‌কে এভারকেয়ার হাসপাতালের সামনে নেতা-কর্মীদের উপ‌স্থি‌তি দেখা যায়। দুপুর ১১টার পর থে‌কে হাসপাতা‌লের সাম‌নে নেতা-কর্মীদের ভিড় বাড়‌‌তে থা‌কে।

এভারকেয়ার হাসপাতা‌লের সাম‌নে কথা হয় বিএন‌পির কর্মী মা‌হিদুল ইসলা‌মের স‌ঙ্গে। তি‌নি ব‌লেন, কু‌মিল্লা থে‌কে আস‌ছি। নেত্রীর জন‌্য খ‌ুব খারাপ লাগ‌তে‌ছিল, তাই ঢাকায় চ‌লে আস‌ছি। নেত্রী সুস্থ হ‌য়ে যা‌বে-এটাই আমা‌দের দোয়া।

উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথমে হাসপাতালে, পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন। প্রায় চার মাস পর গত ৬ মে তিনি দেশে ফেরেন।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়।

এমএসএম / এমএসএম

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন

'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'

পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান