৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে বড়লেখায় মতবিনিময় সভা
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোেট আয়োজন সহ ৫ দফা বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ ডিসেম্বর সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার রাতে মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের সাফরন রেস্টুরেন্ট আন্দোলনরত ৮ দলের ব্যানারে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
মতবিনিময় সভায় খেলাফত মজলিশ বড়লেখা উপজেলা শাখার সভাপতি কাজী এনামুল হকের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামি বড়লেখা উপজেলা নায়াবে আমীর ফয়সাল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম ইয়াহইয়া, ইসলামি আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আনোয়ার হুসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামি বড়লেখা উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসলাম উদ্দিন।
এছাড়া মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি বড়লেখা উপজেলা নায়াবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, উপজেলা কর্ম পরিষদের সদস্য ও দক্ষিনভাগ ইউপি সভাপতি আব্দুস সামাদ, উলামা বিভাগের উপজেলা সেক্রেটারি মুফতি জিয়াউল হক, খেলাফত মজলিশের উপজেলা সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, উপজেলা সেক্রেটারি ফয়ছল আলম স্বপন, ইসলামি যুব মজলিশ উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসান হাদী, বাংলাদেশ খেলাফত মজলিশের উপজেলা সভাপতি মুফতি শফিকুল ইসলাম সিদ্দিকী, সাধারন সম্পাদক মাওলানা আব্দুল মালিক, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল কাদির, সহ সাধারন সম্পাদক আব্দুল বাছিত, উপদেষ্টা মাওলানা মমতাজ উদ্দিন ও মাওলানা জিয়া উদ্দিন, ইসলামি আন্দোলন বাংলাদেশের উপজেলা সহ সভাপতি সালেহ আহমদ, উপজেলা সেক্রেটারি জাফর আহমদ পাঠান।
মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৫ ডিসেম্বর শুক্রবার দুপর ২ ঘটিকায় বড়লেখা পৌরশহরে প্রচার মিছিল ও সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত প্রচার মিছিল ও সমাবেশ বাস্তবায়ন করার জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তাছাড়া অন্দোলনরত ৮ দলের
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা নায়াবে আমীর ফয়সাল আহমদকে সমন্বয় ও খেলাফত মজলিশ বড়লেখা উপজেলা সেক্রেটারি ফয়ছল আলম স্বপনকে সহকারী সমন্বয় করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ